• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বগুড়ার দুই আসনে একতারা প্রতীকে লড়বেন হিরো আলম

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | ১৮/০১/২০২৩ জাতীয়, বাংলাদেশ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার একদিন পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাকে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান ও বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে হিরো আলম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছে জেলা নির্বাচন অফিসে হাইকোর্টের রায়ের কপি জমা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।

প্রতীক বরাদ্দ দেওয়ার পর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, হিরো আলম অদম্য। তার মানসিক স্পিড দারুণ। তার জন্য শুভ কামনা রইল। নির্বাচন সুষ্ঠু হবে।

হিরো আলম বলেন, সিংহ প্রতীক বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন দলের। বিষয়টি জানতাম না। ২০১৮ সাল থেকে ওই প্রতীক নিবন্ধিত। তাই প্রতীক পরিবর্তন করে একতারা মার্কা নিলাম।

তিনি বলেন, বিগত নির্বাচনে আমার লোক কম ছিল তাই হামলা করেছিল। এবার কর্মী বাহিনী অনেক বেশি। হামলা হলে পাল্টা হামলা করব।

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।