=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে যুব সেমিনার–২০২৩ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৩৩ অপরাহ্ণ | ২৩/০২/২০২৩ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ “তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না” পবিত্র বাইবেলের এই মূল বচনকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, শিক্ষার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনাসহ দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যুব সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট আন্তঃমান্ডলীক খ্রীস্টান ফেলোশীপ এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি রেভাঃ সনাতন মার্ডীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। সংগঠনের উপদেষ্টা মিল্টন মল্লিক জন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, হিন্দু বৌদ্ব, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সংস্থার সেক্রেটারী মাস্টার সুধার্শন মালো, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সহ-ভাপতি সানোয়ার হোসেন সানুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীর যুব সম্প্রদায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।