=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর অফিস ৯টা থেকে ৪টা

| নিউজ রুম এডিটর ১২:৪৪ পূর্বাহ্ণ | ১২/০৪/২০২৩ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

ঈদের পর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরকারি অফিস সময় নির্ধারণ করেছে সরকার। তবে জরুরি পরিষেবাগুলো নতুন সময় সূচির বাহিরে থাকবে। এছাড়া সুপ্রিমকোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

অপরদিকে আগামী ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

পবিত্র মাহে রহমান উপলক্ষ্যে সরকার সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস সময় সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। এ আদেশের ফলে সরকার আবারো স্বাভাবিক সময়ের মতো অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করল।

২০ এপ্রিল ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপনে বলা হয়- সরকার আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। তবে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে সহজ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি হওয়ায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।