• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আগ্রা প্রেসক্লাবের আমন্ত্রণে বাংলাদেশী দশ সাংবাদিক আমন্ত্রিত

| নিউজ রুম এডিটর ৭:৩৭ পূর্বাহ্ণ | ০৩/০৫/২০২৩ আন্তর্জাতিক, ভারত, লিড নিউজ

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: আগামী ১৭ই মে ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাক সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো- বাংলা- নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত, নেপাল, ও ভুটান থেকে প্রায় ৩ শতাধিক সাংবাদিক যোগদান করিবেন।

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তর প্রদেশ শাখা কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে,নাজমা সুলতানা নীলা জেনারেল সেক্রেটারি সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার, লায়ন এ জেড এম মাইনুল ইসলাম, তপু ঘোষাল, মোঃ মোস্তফা খান নাসির উদ্দিন আল মামুন, মজিদা খানম, বাবুল বিশ্বাস, আকাতার রহমান, আফছার আলী সরকার যোগদান করিবেন।

আমন্ত্রিত বাংলাদেশী দশ সাংবাদিক আগ্রায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আগামী ১১ই মে ভারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিবেন।

উল্লেখ্য,গত ১০-১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩ তখন বাংলাদেশ থেকে চার সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি আবুল কালাম আজাদ আমেরিকা থাকায় তিনি আগ্রা’র কনফারেন্স এ যোগ দিতে পারছেননা বলে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশ চ্যাপ্টার এর আগ্রা কনফারেন্সে যাত্রায় সকলের জন্য শুভকামনা জানিয়েছেন।