=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডিয়ার আগ্রায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিবেন সাংবাদিক নাজমা সুলতানা নীলা

| নিউজ রুম এডিটর ১০:৪০ পূর্বাহ্ণ | ০৪/০৫/২০২৩ আন্তর্জাতিক, লিড নিউজ

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: আগামী ১৭ই মে ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাক সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো- বাংলা- নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত, নেপাল, ও ভুটান থেকে প্রায় ৩ শতাধিক সাংবাদিক যোগদান করিবেন।

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তর প্রদেশ শাখা কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ থেকে নাজমা সুলতানা নীলা জেনারেল সেক্রেটারি সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার আমন্ত্রণ পেলেন। এই নারী সাংবাদিক পিপলস নিউজ টোয়েন্টিফোর এর সম্পাদক ও প্রকাশক, বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। ইতিমধ্যে তিনি দেশ-বিদেশের আন্তর্জাতিক কনফারেন্সে বহুবার যোগদান করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান,লায়ন এ জেড এম মাইনুল ইসলাম, তপু ঘোষাল, মোঃ মোস্তফা খান নাসির উদ্দিন আল মামুন, মজিদা খানম, বাবুল বিশ্বাস, আখতার রহমান, আফছার আলী সরকার যোগদান করিবেন।

আমন্ত্রিত বাংলাদেশী সাংবাদিক আগ্রায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আগামী ১২ই মে ভারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিবেন।

উল্লেখ্য,গত ১০-১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩ তখন বাংলাদেশ থেকে চার সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি আবুল কালাম আজাদ আমেরিকা থাকায় তিনি আগ্রা’র কনফারেন্স এ যোগ দিতে পারছেননা বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশ চ্যাপ্টার এর আগ্রা কনফারেন্সে যাত্রায় সকলের জন্য শুভেচ্ছা সহ শুভকামনা জানিয়েছেন।