• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

নওগাঁয় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানব বন্ধন

| নিউজ রুম এডিটর ১০:৩২ পূর্বাহ্ণ | জুন ৮, ২০২৩ সারাদেশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-ব্যক্তি স্বার্থ হাসিল,বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন, জেলার উন্নয়ন কর্মকান্ডকে বির্তকিত করা ও নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে সন্মিলিত সাংবাদিক ঐক্য ও নওগাঁ উন্নয়ন ফোরাম। সাত মে বুধবার সকাল দশটায় নওগাঁ নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন করা হয়। এত জেলার চারটি সাংবাদিক সংগঠনের তিন
শতাধিক সাংবাদিক ও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুর ইসলাম, সাধারণ সম্পাদক এম আর রকি, মোফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোশেদ আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ প্রেশ ক্লাব নওগাঁ জেলার সভাপতি মাহবুব আলম রানা,সাধারন সম্পাদক আলমগীর হোসাইন প্রমখ। মানববন্ধনে বক্তারা অপ-সাংবাদিকতার নিন্দা জানিয়ে বলেন, জেলার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ডকে বিতর্কিত করতে কতিপয় সাংবাদিক বিভ্রান্তিকর সংবাদ সামাজিক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে। ব্যক্তি স্বাথ ব্যহত হওয়ায় জেলার সকল সাংবাদিকের নাম করে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে। মানববন্ধনে দাবী করা হয় মুষ্টিমেয় সাংবাদিকের অপ- সাংবাদিকতায় জেলার প্রকৃত সাংবাদিকের সন্মান হানি হচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বির্তকিত ও জেলার মর্যাদা বিনষ্ট করার নানা অপতৎপরতা ছড়াচ্ছে। ব্যত্তি স্বার্থ নিয়ে গণ মাধ্যম মিথ্যাচার ছড়ানো। অপ-সাংবাদিকতার মাধ্যমে জেলার ভাবমূতি বিনষ্ট কারীদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তরা।