• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের ১৫৫ তম উপ-শাখা উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৬:৩২ অপরাহ্ণ | ১১/০৬/২০২৩ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের ১৫৫ তম রানীগঞ্জ উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ জুন) রবিবার সকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এ শাখার উদ্বোধন করা হয়। এতে পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-ব্যবস্থাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপ-শাখার উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা।

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের রংপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল অফিসার আজহার- উল আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও জহুরা গ্রুপের চেয়ারম্যান আব্দুর হান্নান, জহুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল কাফী, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, এনজিও প্রতিনিধি রিক-এর এরিয়া ম্যানেজার শেখ মো. আতিকুল ইসলাম প্রমুখ।
এ সময় পূবালী ব্যাংকের রানীগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক আরিফুর রহমান, ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার মিডিয়াকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।