• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বকেয়া বেতন ভাতার দাবিতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

| নিউজ রুম এডিটর ৪:৫৭ অপরাহ্ণ | ১৩/০৬/২০২৩ সারাদেশ

দুই মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানি মুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিন ট্যাক্স লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে মালিকপক্ষ শ্রমিকদের ঘুরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন ভাতা পরিশোধ করে দিবে বলে আশ্বাস দিলেও বেতন ভাতা পরিশোধ করেননি।

মঙ্গলবার সকাল ৮টায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন ভাতা দাবি করেন। বেতনভাতা পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ভিতরেই বিক্ষোভ শুরু করেন।

মালিকপক্ষ বেতন ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

কারখানার ফিনিসিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন, আমরা বেতন না পেলে খাব কি, আর ঘর ভাড়া দিব কি ভাবে। বেতন ভাতা না পেয়ে আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি।

কারখানার প্রশাসনিক জিএম আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে দেওয়া হবে। শ্রমিকদের বুঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।

রুপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আজকে অর্ধেক বেতন ভাতা দিয়ে দিবে আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে। এখন শ্রমিকদের শান্ত হয়ে কাজ যে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে।