=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

পরে উপজেলার রানীগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদের আলী খন্দকারের সঞ্চালনায় আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনধারার ওপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব কায়সার ইমন, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, উপ-দপ্তর সম্পাদক শাকিল সরকার, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সমাজ সেবক কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী, ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুম আলী বিশাল প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।