• আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ’

| নিউজ রুম এডিটর ১২:২৯ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৩ রাজনীতি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম অপকৌশল গ্রহণ করছে। যা জনগণ মেনে নেবে না।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে যে শর্ট অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, তা অমান্য করেছে সরকার। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়েছে বলে সরকার প্রধান যে বক্তব্য দিয়ে আসছেন তা সত্য নয়।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি খায়রুল হক অবসর গ্রহণের ১৬ মাস পরে যে পূর্ণাঙ্গ আদেশে সাক্ষর করেছেন তা বেআইনি। বিচারপতিরা অবসর গ্রহণের পর কোনো রায়ে স্বাক্ষর করার বিধান নেই। এ রকম বহু বিচারপতির আদেশ আছে। সুপ্রিম কোর্টের শর্ট আদেশ অমান্য করে পূর্ণাঙ্গ রায় জারি হওয়ার পূর্বেই এমিকাসকিউরির একজন বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দিয়েছিলেন।

ড. রেদোয়ান আহমেদ শুহিলপুর ইউনিয়নের যোগী বাজার, ইলিয়টগঞ্জ বাজার, কুটুম্বপুর বাজার ও মুরাদপুর বাজারে পৃথক পথসভায় বক্তৃতা করেন।

পৃথক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সভাপতি মো. আল আমিন, উপজেলা গণতান্ত্রিক যুব দল সাধারণ সম্পাদক রাজীব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহজুর রহমান প্রমুখ।