• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পলাশবাড়ীকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে টাস্কফোর্স কমিটির সভা

| নিউজ রুম এডিটর ১:৪৮ অপরাহ্ণ | ১২/০৭/২০২৩ সারাদেশ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কে ভূমহীন মুক্ত ঘোষণার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আজ মঙ্গলবার সকালে টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরীফুল ইসলাম,উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুক বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, পলাশবাড়ী উপজেলা কে ভূমিহীন মুক্ত ঘোষণার পক্ষে মতামত ব্যক্ত করেন। সেই সঙ্গে এখনো যদি কেউ ভূমিহীন থাকেন তাদের দ্রুত উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার আহবান জানান।এছাড়াও বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার কর্মকালের স্মৃতি গুলো প্রকাশ করেন।