• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ভৈরবে মফস্বল সাংবাদিক ইউনিয়নের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:২৬ পূর্বাহ্ণ | ১৩/০৭/২০২৩ সারাদেশ

ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার আয়োজনে জান্নাত রেস্টুরেন্ট ও রিসোর্টে গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এবং দৈনিক আজকের সারাদিন ও একুশে টাইমস এর বার্তা সম্পাদক এম এ হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ,ভৈরব থানার ওসি মোহাম্দ মাকছুদুল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আছমা আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সালাম, পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন , ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, ভৈরব উপজেলা আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাধান টিভির চেয়ারম্যান ডাঃ আঃ লতিফ আরপিসি, রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক শামসুল মামুন প্রমূখ।আলোচনা ও পরিচিতি সভা শেষে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ ।

এ সময় বক্তারা নব-গঠিত কমিটির সাংবাদিকদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মাদক,জুয়া, চুরি.ছিনতাই ও দূনীর্তির বিরুদ্ধে সঠিক ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক শামিম আহমেদ ও ভৈরব শাখার সাধারন সম্পাদক ছাবির উদ্দিন রাজু ।