=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ঝুলছে তালা

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৩ সারাদেশ

সারাদেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী কক্ষগুলোতে গুলোতে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা।

সরেজমিনে দেখা গেছে, রোববার (১৬ জুলাই) সকাল থেকে পরদিন সোমবার পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতির আন্দোলন শুরু করেন যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে উপজেলায় ২৪ টি মাধ্যমিক ও ১টি নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, আমাদের এক দফা এক দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। দাবি না মানা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে। আমরা দাবি আদায় করে তবেই ক্লাসে ফিরে যাবো। অন্যদিকে হঠাৎ এ আন্দোলনে চিন্তিত অভিভাবক মহল। অভিভাবকেরা বলছেন এ আন্দোলনের কারণে আমাদের সন্তানদের পড়াশুনার অনেক ক্ষতি হয়ে যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা না করে ক্লাস বন্ধ রেখে এ কেমন আন্দোলন?

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার সাংবাদিকদের জানান, আন্দোলনের বিষয়ে তাকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে তাকে অবগত করা হয়নি।