• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজের এ কেমন উপহার!

| নিউজ রুম এডিটর ৪:৫০ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৩ বিনোদন

দাম্পত্য টানা পোড়েনের মধ্যেও পরীমণিকে এ কেমন উপহার দিলেন তার স্বামী শরিফুল রাজ। কাগুজে বিচ্ছেদ না হলেও বর্তমানে আলাদাই থাকছেন তারা। তাদের ছেলে রাজ্য ভীষণ অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরী। তবে পাশে নেই রাজ। এ নিয়ে নেটমাধ্যমে তোপের মুখে পড়েন অভিনেতা। আর এ সমালোচনা ঢাকতেই যেন রাজের নতুন অভিনয়।

রাজ জানালেন, ছেলেকে ভীষণ মিস করছেন তিনি। সাথে ছেলের মায়ের জন্য পাঠালেন একশ কোটি চুমু। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যর একটি ভিডিও পোস্ট করেন রাজ। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট রাজ্যকে গাড়ির সামনের অংশে খেলতে দেখা যাচ্ছে। ছেলেকে উদ্দেশ্য করে ক্যাপশনে রাজ লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক। আম্বাকে (পরীমণি) একশো কোটি চুমু দিও।’

এই পোস্টের কমেন্ট বক্সে রাজকে রীতিমতো ধুয়ে দিলেন নেটিজেনরা। কারো মন্তব্য, ‘বাবা মানেই দায়িত্ববোধ। দায়িত্বজ্ঞানহীন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো।’ কারো কথায়, ‘এটাই জীবন এত সুন্দর সুন্দর মুহূর্ত মিস করা মানে অনেক সুন্দর কিছু থেকে নিজেকে বঞ্চিত করা। পরিবারের উপরে কোনো কিছুই হয় না।’ আরেকজন লিখলেন, ‘কেমন বাপ যে সন্তানকে চাইলে স্পর্শ করতে পারে না?’ অবশ্য কেউ কেউ সন্তানের দিকে তাকিয়ে রাজ-পরীকে আবার মিলে যেতেও বললেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি।