• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

অর্থ পাচারের অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৪:৫২ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২৩ আন্তর্জাতিক

দুর্নীতি করে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজকে ১০ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড দিয়েছে পানামার আদালত। শাস্তি বহাল থাকলে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আগামী বছর পানামায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে রিকার্ডো মার্টিনেজের আবার নির্বাচনে অংশ নেয়ার পরিবল্পনা জোর ধাক্কা খেল।

মঙ্গলবার অর্থ পাচারের দায়ে তাকে ১২৮ মাসের কারাদণ্ড দিয়েছেন পানামার আদালত। পাশাপাশি ১৯.২ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার পর ৭১ বছর বয়সি সাবেক প্রেসিডেন্টের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আপিল মামলায় হেরে গেলে রিকার্ডো মার্টিনেজ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রিয়ালিজান্ডো মেটাস পার্টির নেতা রিকার্ডো মার্টিনেজ অবশ্য নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। তার দাবি, রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতেই দুর্নীতির এই ‘মিথ্যা অভিযোগ’।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছে তা আমরা জানি। কিন্তু অবৈধ তহবিলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামার প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো মার্টিনেজ। অর্থ পাচার ছাড়াও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে