=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১২:৫৩ অপরাহ্ণ | ২২/০৭/২০২৩ সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার রানীগঞ্জ সার্বজনীয় কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমৃত রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু।

অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি নন্দন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি তন্ময় কুন্ডু, পার্থ রায়, সাধারণ সম্পাদক তীর্থ ঘোষ সানি, সাংগঠনিক সম্পাদক কৌশিক দেব, দপ্তর সম্পাদক সরোজ পাল, সহ-দপ্তর সম্পাদক অংকুর ভট্টাচার্য, কাজল গোস্বামী, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিপুল দেবনাথ। এছাড়া আরও বক্তব্য রাখেন, রানীগঞ্জ মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা, সাধারণ সম্পাদক বাবলু সরকার, সিংড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ মোহন্ত প্রমুখ।

পরে অনুষ্ঠানের ২য় অধিবেশনে সজীব কুমার রায় সভাপতি, শয়ন কুমার রায় সাধারণ সম্পাদক, অর্ক কুমার দাস কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।