• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৮:১৬ অপরাহ্ণ | ২২/০৭/২০২৩ রাজনীতি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, মানুষ বুঝতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একটা শুভঙ্করের ফাঁক আছে এবং এই ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষকে খেয়ে ফেলতে পারে।এজন্য মহামান্য সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাকে বাতিল করেছে।তত্ত্ববধায়ক সরকারি বাতিল একটা যুক্তিকভাবে হয়েছে।শনিবার (২২ জুলাই) কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র আরফানুল হক রিফাত ,কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।

মন্ত্রী বলেন,বিএনপি নেতৃবৃন্দের কাছে এখন তত্ত্ববধায়ক ইস্যু বড় বিষয় না।তাদের কথা হলো বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।আর বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে এটা সুষ্ঠু নির্বাচন না।তাদের ভাষায় সুষ্ঠু নির্বাচনের একটা ডেফিনেশন পাওয়া গেছে- এটা বিএনপির কাছ থেকে এসেছে; তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তারা যদি ক্ষমতায় আসে; তাহলে যে সরকারই থাকুক না কেনো নির্বাচন সুষ্ঠু হয়েছে।তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে, কিন্তু সারা পৃথিবীতে কেউ তাদের এই দাবিতে সম্মতি দেয় নাই। বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের উন্নয়ন আপনাদের কাছে ভালো লাগে না। আপনারা চান একটা দুর্যোগপূর্ণ বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশ।