=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নাতনির শোকে স্ট্রোক করে মারা গেলেন দাদি

| নিউজ রুম এডিটর ৩:৪৫ অপরাহ্ণ | ২৬/০৭/২০২৩ সারাদেশ

কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে ৯ বছর বয়সী নাতনি মিনা খাতুন। সেই শোকে স্ট্রোক করে মারা গেছেন মর্জিনা বেগম (৫৫) নামের ওই শিশুর দাদিও।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুন (৯) এর মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না পেরুতেই ওই দিন রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসাথে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগেই দাদি স্ট্রোক করে মারা যান। ওই দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে। তাকে নিয়ে দুঃশ্চিতায় হয়তো দাদি মারা গেলেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দুপুরের দিকে পানিতে ডুবে মিনা খাতুন নামের এক শিশু মারা গেছে। শিশুটির শোকে তার দাদিও রাতে স্ট্রোক করে মারা গেছেন। রাতে শিশুটির জানাজা হয়েছে। আর আজ সকাল ১০টার দিকে ওই দাদির জানাজা হয়েছে। এ ঘটনায় আমার গ্রামটিতে শোকের ছায়া নেমেছে।