• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ক্ষুধা সূচকে পাকিস্তান ৯৯তম

| নিউজ রুম এডিটর ১২:৩৩ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৩ আন্তর্জাতিক

বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই-২০২২) ১২১ দেশের মধ্যে পাকিস্তান ৯৯তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রতিবেদনের পাকিস্তানের অংশ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, সূচকে পাকিস্তানের স্কোর ২০০৬ সালে ৩৮ দশমিক ১ ছিল। তবে ২০২২ সালে তা নেমে ২৬ দশমিক ১ – এ নেমে এসেছে। তবে এরপরও এই স্কোর ক্ষুধার মাত্রাকে গুরুতর হিসাবে নির্দেশ করে। সূচকে শূন্য স্কোরের মানে হচ্ছে, সংশ্লিষ্ট দেশে ক্ষুধার সমস্যা নেই।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিএইচআই-এর বর্তমান সংস্করণ প্রকাশ করে যে, সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারী একে অপরকে তীব্রতর করছে; ফলস্বরূপ, ৮২ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুধার্ত থাকতে বাধ্য হয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ৪৬টি দেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধার মাত্রা কমও অর্জন করতে পারবে না, অনেক কম দেশিই ক্ষুধা সম্পূর্ণভাবে নির্মূল করবে। আফ্রিকা, সাহারার দক্ষিণ এবং দক্ষিণ এশিয়া আবারও ক্ষুধার হারের সর্বোচ্চ অঞ্চল হয়েছে।’