• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঢাকা মেডিকেলের ছাত্রাবাস থেকে ছাত্রীর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ২:০০ অপরাহ্ণ | ১৬/০৮/২০২৩ বাংলাদেশ, রাজধানী

ঢাকা মেডিকেলের ছাত্রাবাস থেকে ছাত্রীর লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. আলিম ছাত্রাবাস থেকে জয়া কুন্ড (২২) নামে এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে তৃতীয় তলার ৪৫ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ওই শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঢামেকের পঞ্চমবর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে নিয়ে আসা পার্থ কুন্ড জানান, ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে ওই শিক্ষার্থীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত জয়া কুন্ড পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। খুলনা সদরের ফুলবাড়ি গেট কুয়েত রোড এলাকার গিরিন্দ্রনাথ কুন্ডের মেয়ে জয়া। বর্তমানে ডা. আলিম ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।