• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:২৮ অপরাহ্ণ | ২৩/০৮/২০২৩ রাজনীতি, লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ছয় জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) ভোরে সদরের আলোরুপা সিনেমা হল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাটের বন্ধ আলোরুপা সিনেমা হল এলাকার প্রাচীর বেয়ে নাশকতার গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকার ৬ জনকে গ্রেফতার করে। তারা সবাই জামায়াত শিবিরের নেতাকর্মী।

গ্রেফতারকৃতরা হলেন, সোনতলা বড়বাড়ি এলাকার এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), বাসুরিয়া, বড়বাড়ি এলাকার আবু সিদ্দিকের ছেলে মিলন মিয়া (২০),পশ্চিম দৈলজোর চান্দের বাজার এলাকার মৃত অলি মামুদের ছেলে আজিম উদ্দিন (৫৮),
আদিতমারী উত্তরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের (৪০), একই এলাকার আব্দুল গফুরের ছেলে মমিনুল ইসলাম (৩৮) এবং সদর উপজেলার বড় বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর ছেলে রাকিব হাসান (১৭)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার পরিকল্পনায় তারা গোপনে মিলিত হয়েছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।