• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে নৌকা প্রতীকে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

| নিউজ রুম এডিটর ৬:৫০ অপরাহ্ণ | ৩০/১২/২০২৩ রাজনীতি

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়ে এটা নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামী লীগের লোকজন। সেই নৌকায় শনিবার ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন যখন আমাদের অফিসের গেটে নৌকা তুলে তখনেই আমরা অভিযোগ করেছি যে তারা নিজেরা নিজেদের প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হয়রানী করেবেন। আজ তাই হলো। আমরা নয়, তারা নিজেই আগুন দিয়েছে তাদের প্রতীকে।

তবে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দাবি নৌকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভীত হয়ে নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।