• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

তুরাগে শিশুকে বলাৎকার, বৃদ্ধ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | ১৪/০৩/২০২৪ সারাদেশ

 

মারুফ সরকার , স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগে ১৪ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী মামুন ওরফে লিটু (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তুরাগের আহালিয়া এলাকার জয়নালের বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত মামুনের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির বড় ভাই মাহমুদুল হাসান। গ্রেফতার মামুন মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন খোর্দ্দফুল গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চৌদ্দ বছরের কুরআনের হাফেজ গত ৯ তারিখ তুরাগের দলিপাড়া এলাকায় তার বড় ভাই মাহমুদুল হাসানের ভাড়া বাসায় বেড়াতে আসে। ১১ তারিখ রাতে ফ্ল্যাটের একটি কক্ষে একা ঘুমাতে যায় সে। ফ্ল্যাটের অপর একটি রুমেই স্ত্রী নিয়ে সাবলেট থাকতেন অভিযুক্ত মামুন। রাতে রুমের ভেতর এক পেয়ে শিশুকে জোড়পূর্বক বলাৎকার করে নিজ শয়নকক্ষে চলে যায় মামুন ওরফে লিটু নামের ওই বৃদ্ধ।

ভুক্তভোগী শিশুর বড় ভাই মাহমুদুল হাসান জানায়, এমন ঘটনা আমার ছোট ভাই সকালে পরিবারকে জানায়। পরে রুমে গিয়ে অভিযুক্ত মামুনকে না পেয়ে প্রথমে আমি তার স্ত্রীকে বিষয়টি বলি। এরপর স্ত্রীর ফোন পেয়ে মামুন বাসায় আসলে বাড়িওয়ালার সামনে এ বিষয়ে আমি মামুনকে জিজ্ঞাসা করতেই সে আচমকা ক্ষেপে গিয়ে আমাকে মারধর শুরু করে। বিষয়টি আমি সংশ্লিষ্ট থানায় জানালে ঘটনাস্থলে আসে তুরাগ থানার টহল পুলিশ। পরে পুলিশ মামুনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তুরাগ থানায় বাদী হয়ে নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার মোস্তফা প্রতিবেদককে জানান,এমন নেক্কারজনক ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে সে থানা হাজতে আছে। ভিকটিম শিশুটিকেও উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।