• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সংবাদ সম্মেলন করবেন সাঈদ খোকন

সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে‌ ‘এগিয়েছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক মিট দ্য প্রেস করবেন তিনি।

শুক্রবার মোহাম্মদ সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ আলম ইমন এ তথ্য জানিয়েছেন।

জাহিদ আলম ইমন জানান, আগামীকালের মিট দ্য প্রেসে মোহাম্মদ সাঈদ খোকন মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেসব সফলতা অর্জন করেছেন তা ফের নগরবাসীর সামনে তুলে ধরবেন। এ ছাড়া ২০১৯ ও ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমে যে মনগড়া বক্তব্য দিয়েছেন, তার সঠিক তথ্য উপস্থাপন করবেন সাঈদ খোকন।

তিনি আরও জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ১৭ মে থেকে ২০২০ সালের ১৬ মে পর্যন্ত সফলতার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময় পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ৫০টিরও বেশি সফলতা অর্জন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।