• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আবারও ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, শপথ ৮ জুন!

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নির্বাচনে আবারও নতুন চমক। সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত, তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ!

সংশ্লিষ্ট সূত্র বুধবার (৫ জুন) সকালে এনডিটিভিকে বিষয়টি জানিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি শপথ নিতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের প্রয়োজন পড়লেও, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছে তারা।

তবে এনডিএ জোট সদস্যদের জিতে নেয়া ৫৩টি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজেপি ২০১৯ সালে এককভাবে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল। আর বিরোধী কংগ্রেস ২০১৯ সালে ৫২টি এবং ২০১৪ সালে জিতেছিল ৪৪টি আসনে।

এর আগে মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয় থেকে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, তাদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।