• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

সিলেটের কানাইঘাটে নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ

| নিউজ রুম এডিটর ১০:৪৪ পূর্বাহ্ণ | ০৯/০৭/২০২৪ সারাদেশ, সিলেট
সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৮ ওয়ার্ডের বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজার সহ বিস্তর এলাকা অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।
এ ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে  বেলা ২ টায় দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় । হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসা দিন রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার জন্য শরীফ আহমদ বাদী হয়ে  রোববার (৭ জুলাই) সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।