• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ঢাবিতে আন্দোলনকারীদের কফিন মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৪ জাতীয়, লিড নিউজ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। এরপর টিএসসির উদ্দেশে তারা কফিন মিছিল শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে গায়েবানা জানাজা পড়েন। এরপর তারা মিছিল নিয়ে ভিসি চত্বরের সামনে যান। সেখানে দ্বিতীয় দফায় জানাজা পড়েন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে রওনা দিলে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভিসি আমাদের অভিভাবক। অথচ তার বাসভবনের সামনেই আমাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।