• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

| নিউজ রুম এডিটর ১:৩২ অপরাহ্ণ | ০৫/১১/২০২৪ সারাদেশ

 

ইব্রাহিম মোল্লা  গোপালগঞ্জ প্রতিনিধি  : গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাজ মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন কুদ্দুস। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।