• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা পদক পেলেন নাজমা সুলতানা নীলা

| নিউজ রুম এডিটর ১০:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪ জাতীয়

স্টাফ রিপোর্টার : আজ ২১ শে ডিসেম্বর শীতকালীন সাহিত্য উৎসব পল্লী কবি জসীম উদ্দিন পদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এক মনোরম পরিবেশে পল্লী কবি জসীম উদ্দিন স্মৃতি যাদুঘরে  তিনদেশ থেকে আশা কবিসাহিত্যিক লেখক সাংবাদিক সহ গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে কবি জসীম উদ্দিন এর ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দিন  স্বাগত বক্তা ও পল্লী কবি’র স্মৃতি চারন করে বলেন আমরা যেনো সামনে কবির এই স্মৃতি ধরে রাখতে পারি সে জন্য ভবিষ্যতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান মহাপরিচালক আর্ন্তজাতিক  মাতৃভাষা ইন্সটিটিউট, উদ্বোধক সৈয়দ মাজহারুল পারভেজ  চারশত গ্রন্থ প্রনেতা সভাপতি বাংলাদেশ লেখক পরিষদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সালেম সুলেরি গ্লোবাল সভাপতি তিন বাংলা।

স্বাগত বক্তা হিসেবে কবির স্মৃতিচারন করেন পল্লী কবি জসীম উদ্দিন এর ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দিন প্রকাশক ও প্রকৌশলী।

 

পল্লী কবি জসীম উদ্দিন এর ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দিন এর সাথে

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল উদ্দীন নলুয়া, মোকেস চন্দ্র রায়, মনিরুজ্জামান রোহান, মুহাম্মদ  শামসুল হক বাবু, মফিজ উদ্দিন মিলন, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক এম এ সামাদ, হাসানুজ্জামান।

 

লেখিকার হাত থেকে উপহার নিচ্ছেন নাজমা সুলতানা নীলা

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মলয় চন্দন মোখপাধ্যায় (কোলকাতা),  অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়, কোলকাতা, অমর চাঁদ মন্ডল  জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,  বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, আবুজাফর দিলু।

 

সভাপতিত্বে  ছিলেন জাকিয়া সুলতানা শিল্পী সভাপতি সাহিত্য সাংস্কৃতিক  গবেষণা কেন্দ্র ফরিদপুর।

সঞ্চালনায় ছিলেন সৈয়দ জাহিদ মাহমুদ প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ব সাহিত্য পরিষদ, খায়রুল আলম সেক।

প্রদান অতিথি, বিশেষ অতিথি  ও প্রধান আলোচক এর হাত থেকে পল্লী কবি জসীম উদ্দিন সম্মাননা পদক নাজমা সুলতানা নীলাকে প্রদান করা হয়।

উল্লেখ এর আগেও নাজমা সুলতানা নীলা ,আন্তর্জাতিক সম্মাননা পদক,  স্বর্ন পদক, সহ আরো অন্যান্য পদকে ভুষিত হয়েছেন ।