• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শেরপুরে খেতে মিলল বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ

| নিউজ রুম এডিটর ৯:৪৩ পূর্বাহ্ণ | ০৭/০১/২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের প্রত্যন্ত পল্লীতে একটি খেত থেকে সাদিয়া (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

সাদিয়া পার্শ্ববর্তী সাহাব্দীরচর দশানীপাড় এলাকার হতদরিদ্র জমাদার ও মারুফা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীরচরের একটি ক্ষেতের পাশে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় স্থানীয় কৃষি শ্রমিকরা। খবর পেয়ে সাদিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মাথার চুল কাটা এবং শরীরে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান সোমবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।