• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নাটোরে ভুট্টার জমি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ১:২০ অপরাহ্ণ | ১০/০৩/২০২৫ সারাদেশ

 

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরে ভেদরার বিলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের পাশে নবীনগর ভেদরার বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা জমিতে যাওয়ার সময় ভুট্টার জমিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ শনাক্তকরণের কাজ করছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।