• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন

| নিউজ রুম এডিটর ৯:২৯ অপরাহ্ণ | ১৪/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) ৮৫ বছর বয়সে মৃত্যু হয় তার।

আবদুল্লাহ বহু বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

আবদুল্লাহ’র জামাতা এবং দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন ইনস্টাগ্রাম স্টোরিতে এ খবর শেয়ার করেছেন। তিনি জানান, আবদুল্লাহ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) মারা গেছেন।

আইজেএন জানিয়েছে, মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, যিনি ‘পাক লাহ’ নামেও পরিচিত, ১৩ এপ্রিল সকালে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পর হাসপাতালে ভর্তি হন এবং করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সব চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, তিনি (আবদুল্লাহ) তার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’