• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

| নিউজ রুম এডিটর ১০:৩৪ অপরাহ্ণ | ২২/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে সোমবার পর্যন্ত অর্থাৎ দেড় মাসে যুক্তরাষ্ট্র তাদের ফেরত পাঠিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। সামনের দিনগুলোতে আরও কাউকে কাউকে ফেরত পাঠানো হতে পারে।

ফেরত পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। অনেকেই খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হচ্ছেন না। কেউ কেউ স্থানীয় বাজারেও যাচ্ছেন না।

যদিও বৈধ কাগজপত্র যাদের আছে তারা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন না তবে পুরো কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।