• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

একরাতে ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, ৪ সেনা আহত

| নিউজ রুম এডিটর ২:৫৩ অপরাহ্ণ | ০৮/০৫/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

পাকিস্তানের বিভিন্ন জায়গায় এক রাতে ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার সময় চার পাকিস্তানি সেনা আহত এবং একটি সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারত গতরাতে অন্তত নয়টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘উচ্চ সতর্ক’ থাকায় এখন ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেগুলো সংগ্রহ করা হচ্ছে।

আইএসপিআর মুখপাত্র বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।

ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআরের মুখপাত্রের মতে, সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে… ভারতকে এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

এদিকে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ভারতীয় হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।

হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের আইএসপিআর’র দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ৩টি শক্তিশালী রাফাল, একটি এসইউ ৩০, একটি মিগ ২৯ যুদ্ধবিমান। এরইমধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের গোয়ন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।