• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

ভারত ও পাকিস্তান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান ট্রাম্পের

| নিউজ রুম এডিটর ৩:১০ অপরাহ্ণ | ০৮/০৫/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত থামাতে প্রয়োজনে দুই দেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, দু’দেশে এমন সংঘাত লজ্জাজনক। সবার আশা তারা এই সংঘাত দ্রুতই বন্ধ করবে। ওভাল অফিসে এই মন্তব্যের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দু’দেশর সমস্যা সমাধানের জন্য সবরকম সাহায্য করবে যুক্তরাষ্ট্র।

এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দুই দেশের পররাষ্ট্রবিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। উত্তেজনা কমিয়ে আনতে দু’দেশের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।