• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি, সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া-ইউক্রেইন

| নিউজ রুম এডিটর ১০:০৮ পূর্বাহ্ণ | ০৩/০৬/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সোমবার (২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত আলোচনাটি চলে মাত্র এক ঘণ্টা।

ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানায়। তবে মস্কো স্বল্পমেয়াদি যুদ্ধ বিরতিতে রাজি নয়। পুতিন প্রশাসন দীর্ঘমেয়াদী সমাধান চায়। এই পরিস্থিতিতে কিয়েভ অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। যুদ্ধবিরতি নিয়ে কোনো ঐকমত্য না হলেও দুই দেশ আবারও যুদ্ধবন্দী বিনিময় এবং প্রায় ১২ হাজার নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের এ বৈঠকের প্রশংসা করেছেন। ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক মঞ্চে আনার আশা প্রকাশ করেছেন এরদোয়ান।