• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম

| নিউজ রুম এডিটর ৬:৫৭ অপরাহ্ণ | জুলাই ৯, ২০২৫ লিড নিউজ

 

ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিস ইসলাম।

আজ বুধবার (৯ জুলাই) দিনভর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এনসিপি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার, আলমডাঙা উপজেলা ও দুপুরে বড় বাজারে পথসভা করে এনসিপি।

বড় বাজারের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ৫৪ বছর ধরে মানুষ হত্যা হচ্ছে। নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশিদের খুন করাই যেন তাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর ধরে জনগণ গোলামির জীবনযাপন করে আসছে। মানবিক মর্যাদা, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যের কাছে। দেশটি এখনও পানির ন্যায্য হিস্যা দেয়নি। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বারবার অবদমন করা হয়ছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার গুম-খুন করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী। তিনি নিজেই গুলি করার আদেশ দিয়েছিলেন। বিবিসির রিপোর্টে তা প্রমাণ হয়েছে। দলটির নেতাকর্মীদের ভারত আশ্রয় দিয়েছে। তারা আর দেশে ফিরে আসতে পারবে না। যদি তাদের ফিরতে হয় তাহলে আমাদের জীবনের ওপর দিয়ে ফিরতে হবে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তিনি আরও বলেন, বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশ ভরে গেছে। এই সব চাঁদাবাজদের বয়কট করতে হবে। বিচার, সংস্কার নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রেরও দাবি জানান এনসিপি আহ্বায়ক।