• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের চারলেন বাস্তবায়নে মানববন্ধনে ‘সড়ক অবরোধের হুশিয়ারি’

| নিউজ রুম এডিটর ৪:২৩ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৫ সারাদেশ

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সাধারণ জনগণের ব্যানারে ‌ আজ রবিবার সকাল ১১ টার দিকে ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক সংস্কারসহ চার লেনে সম্প্রসারণের দাবিতে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 

আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ‌ ফরিদপুর শহরের ‌ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব ‌ একে কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সূরা সদস্য ‌ অধ্যাপক আব্দুর তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী অধ্যাপক এম এ সামাদ, সিনিয়র সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, বিশিষ্ট চিকিৎসক ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ , জেলা বাস মালিক গ্রুপের ‌ সভাপতি ‌ কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের ‌ কর্মকর্তা দীন মোহাম্মদ দিনূ, সমাজকল্যাণ ফন্টের আহ্বায়ক হায়দার মোল্লা, ‌ ভিপি গিয়াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সংগঠক
আবরার নাঈম ইতু, ইমদাদুল হক খান, দিদারুল ইসলাম শাহ, মোঃ আরাফাত ‌, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ‌ মোহাম্মদ আল-আমিন ‌, কৃষক দলের সাধারণ সম্পাদক ‌ মুরাদ হোসেন, যুবদলের ‌ ‌সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু, গণ অধিকার পরিষদের ‌ সভাপতি ফরহাদ হোসেন, গণ অধিকার ছাত্র পরিষদ ফরিদপুর এর নেতা জনি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, ফরিদপুর এর আহ্বায়ক নিতাই রায়, জেলা এনসিপির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সংগঠক হায়দার হোসেন , ২৫ নং ওয়ার্ডের ‌ সাবেক কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু, প্রমূখ।

 


এ সময় তারা ভাঙ্গা-ফরিদপুর মহা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন এবং বলেন। তারা বলেন ‌ এই রাস্তায় ‌ বর্তমানে চলাফেরা করা ‌ অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যে কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
পাশাপাশি রাস্তার ক্ষতির কারণে ‌ অনেক সময় দুর্ঘটনায় ‌ মানুষজন মারা যাচ্ছে। এই মহাসড়কে টি‌ এখন আর শুধু সংস্কার করলেই হবে না। অবশ্যই একে চার লেনে রূপান্তরিত করতে হবে। এটা জনগণের দাবি এখানে কোন আপস চলবে না
‌ অবিলম্বে এ রাস্তার কাজ শুরু করা না হলে ‌ আগামী ‌ ২৩ শে জুলাই ফরিদপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে ‌ মহাসড়ক অবরোধ করা হবে।

এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।