• আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা |

প্রয়োজনে গোপালগঞ্জের ঘটনায় মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

| নিউজ রুম এডিটর ১:৪৪ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ আসে এনসিপির সমাবেশস্থল ও গাড়ি বহরে।

এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়ি। বাদ যায়নি সরকারি কর্মকর্তার গাড়িও। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।