• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১:৪৮ অপরাহ্ণ | আগস্ট ২, ২০২৫ জাতীয়

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন দাবী নিয়ে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখ্ত, সেক্রেটারি মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান, মুহতামিম আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, ক্বওমী সনদের স্বীকৃতি দান এবং সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা করা, অবসর কল্যাণের টাকা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে প্রদান করাসহ বিভিন্ন দাবি-দাওয়া সরকারের দৃষ্টিতে আনার জোরালো দাবী তুলে ধরেন।