• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

সীমান্তে ট্রলার বোঝাই ভারতীয় গবাদি পশুর চালান জব্দ

| নিউজ রুম এডিটর ৯:৫২ পূর্বাহ্ণ | আগস্ট ৩, ২০২৫ সারাদেশ

সিলেট বু্্যরো : সীমান্তের নৌ পথে ট্রলার বোঝাই ভারতীয় গবাদি পশুর (গরু) চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮ ব্যাটলিয়নের সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ভারতীয় গবাদি পশুর (গরু) চালান জব্দ করা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুরের বিরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল শনিবার দুপুরে সীমান্তের হাওর তীরের কচুয়াছড়া থেকে ষ্টিল বডি ট্রলার বোঝাই ১৮টি, দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল অপর এক অভিযানে ১৪টি ভারতীয় গবাদি পশু (গরু) জব্দ করে।

২৮ বিজিবি ব্যাটলিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত ট্রলার, গবাদি পশুর (গরু) মূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।