• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে শিশু নিহত, আহত ৭

| নিউজ রুম এডিটর ৬:৫৭ অপরাহ্ণ | আগস্ট ৭, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা আকাশ বিকাশ পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে ঝিনাইগাতীর দিকে যাচ্ছিল। পথে খৈলকুড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনায় শিশুটি নিখোঁজ হয় এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’