=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পাতা বিড়ি, ওষুধ সহ ৫০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | ০৮/০৮/২০২৫ সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতা বিড়ি, ক্যান্সারের ওষুধ সহ মালামাল জব্দ করেছে সেনাবাহিনী ৷ ০৮ আগষ্ট শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সুন্দরবনের খাল হতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় ৷ অবৈধ পথে ভারত হতে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।

আটককৃত হলেন, ভেটখালী গ্রামের মৃত ফরুক গাজীর ছেলে আশরাফ হোসেন (২৮), কৈখালী গ্রামের রুহুল আলিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), মনসুর মোল্লার ছেলে দেলোয়ার (৪৮), পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০)৷

কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার জানান, প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে শ্যামনগরে আনা হয়েছিলো ৷ অভিযানের পর আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামাল সহ তাদের হস্তান্তর করা হয়।