• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা

| নিউজ রুম এডিটর ১২:৫৬ অপরাহ্ণ | আগস্ট ১০, ২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, তা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচনকেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।