• আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা |

সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৪১ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২৫ জাতীয়

সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, বালু ও পাথর লুটের একটি মামলায় আলমগীর আলমকে গ্রেফতারের আগে ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনার পর এই প্রথম কাউকে গ্রেফতার দেখালো পুলিশ।