• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৩৬ অপরাহ্ণ | ২০/০৮/২০২৫ সারাদেশ

মোঃ ফরমান উল্লাহ কুলিয়ারচর প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এ সময় সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়ার কনসালটেন্ট, গাইনি এন্ড অবস্ ডা. ফাহমিদা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মোঃ রফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ মাইন উদ্দিন, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মোঃ লোকমান হোসাইন, সাংবাদিক মোঃ সবুজ মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ৭০ জন গর্ভবতী নারী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মীর মোঃ সৈয়দ আলী।