• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

আলোকধারায় মিলি’ সংগঠনের আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৪:২১ অপরাহ্ণ | ২৬/০৮/২০২৫ আন্তর্জাতিক, বিনোদন

 

কালচারাল করেসপন্ডেন্ট:’আলোকধারায় মিলি’ ‘Togetherness in the light of tomorrow’- কানাডার মাটিতে এ শ্লোগানকে বুকে ধারন করে বাঙালী শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চা জাগরুক রাখার প্রত্যয় নিয়ে পথচলা সংগঠন “আলোকধারায় মিলি”র আবৃত্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে টরোন্টোর ঢাকা কিচেন রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুনিরা সুলতানা মিলি। এতে উপস্থিত ছিলেন সুবর্ণা দে, সালমা সিদ্দিকা রত্না, কাকলী দেবনাথ, তানিয়া আহমেদ টুম্পা, সুমনা অর্জুন, সুপর্ণা ভট্টাচার্য, ফারহানা আইরিন, দেবাশীষ দেবনাথ, আজম মোহাম্মদ, তরুন চক্রবর্তী,সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও জাফর সেলিম। আবৃত্তি শাখার শিশু শিক্ষার্থী, আরাধ্য, ফারিয়া, অহনা, শ্রেয়াদিতা, প্রিষা, জায়ান, সুনাইরা। অনুষ্ঠানে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় শিশু শিল্পী অহনা চক্রবর্তী ও শ্রেয়াদিতা দেবনাথকে।

দ্বিতিয় পর্বে কবিতা আবৃত্তি করেন কবি জাফর সেলিম, কবি ফারহানা আইরিন ও মিসেস দোলা। গান পরিবেশন করেন শিল্পী সালমা সিদ্দিকা রত্না।
মতবিনিময়ে দীর্ঘ আলোচনাক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয় প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের হৃদয়-মননে বাংলা ভাষাকে প্রোথিত রাখার লক্ষ্যে ‘আলোকধারায় মিলি’ বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আবৃত্তি, ভাষাচর্চা,গান, নাচ, অভিনয়সহ সংস্কৃতির সকল ধারাকে প্রবাসে আগলে রাখার সংকল্প ব্যক্ত করেন সকলেই। এ প্রেক্ষিতে সংগঠনটি নতুন নতুন সদস্য অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন যাতে করে দেশী ও বিদেশী কমিউনিটির বেশি সংখ্যক মানুষের কল্যাণে এবং প্রশিক্ষণে ও সমাজ সেবায় সংগঠনটি অবদান রাখতে পারে।