• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

“সবুজে সাজাই বাংলাদেশ”এ স্লোগানে মোরেলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৪৩ অপরাহ্ণ | ২৭/০৮/২০২৫ সারাদেশ

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “সবুজে সাজাই বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার বেলা ১১ টায় আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।

চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ক্লাব, বাংলালিংক-এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বাংলালিংকের শরণখোলা এরিয়া কর্মকর্তা মো. আবিদ রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল করিম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, সাংবাদিক শামীম আহসান মল্লিক, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. পলাশ শরীফ, অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।