• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

কটিয়াদীতে ব্যক্তি উদ্যোগে গাছের চারা রোপন

| নিউজ রুম এডিটর ১১:৫৫ পূর্বাহ্ণ | ৩০/০৮/২০২৫ সারাদেশ

মোঃফরমান উল্লাহ কুলিয়ারচর প্রতিনিধি: 

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ব্যক্তি উদ্যোগে গাছের চারা রোপন করা হচ্ছে। উপজেলার বোয়ালিয়া গ্রামের সায়েম খান নিজ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।
সায়েম খান পেশায় একজন শিক্ষক।তিনি উপজেলার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রতি বছর রাস্তা, মাঠ এবং পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে গাছের চারা রোপন করছেন।

তিনি ২০১৮ সাল থেকে ২০২৫ সালের এপর্যন্ত ফলদ,ঔষধি,কাঠ জাতীয় প্রায় দুই হাজার গাছে চারা এবং প্রায় চার হাজার তালের আঁটি রোপন করছেন। তিনি জানান এ কর্মসূচীতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফরহাদুল হক, আব্দুর রশিদ ও এনামুল হক।

তিনি আরো জানান ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী,শিক্ষক,প্রবাসী, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবি মানুষের সহযোগিতায় এ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করে আসছি। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে এ সামাজিক কর্মসূচি বৃহত্তর ভাবে বাস্তবায়ন করা সহজ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী চালিয়ে যেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন। সকলে এগিয়ে আসলে আমরা শ্যামল-সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

তিনি বলেন গাছ যে আমাদের কত উপকারী তা আমরা বুঝিনা। তিনি অক্ষেপ করে বলেন গত বছর বেশ কিছু তাল গাছের চারা কে বা কারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। আসুন আমরা সবাই একটি করে গাছের চারা রোপন করি সবুজ বাংলাদেশ গড়ি।