• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

| নিউজ রুম এডিটর ১২:০৩ অপরাহ্ণ | ৩০/০৮/২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

নিহতের স্বজনরা জানান, সকালে নুন ও জেমি বাড়ির পাশে বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরেনি। এদিকে, দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নিহতের পরিবারে।

ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে তুলতে কোন এক সময় বিলের মাঝখানে গর্তে পড়ে যায় এবং বেশি পানি থাকায় ডুবে মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।